Tuesday, July 31, 2012

Qawali- Hyder Husyn & Brothers MP3

জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন কাওয়ালী গানের অ্যালবাম Qawali- Hyder Husyn & Brothers ডাউনলোড করে নিন ৮ টি গানের এই অসাধারণ অ্যালবাম টি !

Album : Qawali- Hyder Husyn & Brothers
Artist : Hyder Husyn
Total Tracks : 08
Quality : OST [Stereo]
Bitrate : 128 Kbps
Ripper : B Islam

01. Allah Hu
02. ilm Danish
03. Kisi Naam
04. Sajda
05. Rukh Se Nakab
06. Sao Bar
07. Ghum kii Ghata
08. Nath Kabojh 

            নীচের লিংক থেকে ডাউনলোড করে নিন
Single Tracks Download Link: http://bit.ly/MZUINJ
128 Kpbs Zip Download Link: http://www.mediafire.com/?ts5ju6ucjb6qndp 
320 Kpbs Zip Download Link: http://www.mediafire.com/?pl5tmowpy50pa9a
Hyder Husyn



Monday, July 30, 2012

হুমায়ূন আহমেদ স্মরণে দৈনিক ইত্তেফাক এর ফিচার পাতা

Humayun Ahmed
প্রয়াত হুমায়ূন আহমেদ এর জীবন ও কর্মের উপর অনেক সুন্দর একটি ফিচার করেছে দৈনিক ইত্তেফাক ! নীচে ফিচার পাতার লিংক টি আপনাদের সাতে শেয়ার করলাম ↓↓

প্রিয় নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ
নিউ ইয়র্ক এ হুমায়ূন আহমেদ

গাছ ফুল এই সব ছিল হুমায়ূন আহমেদ অনেক প্রিয়

নিউ ইয়র্ক বাসার সামনে হুমায়ূন আহমেদ , পিছনে নিশাদ

গুলতেকিন আহমেদ ও নুহাশ

গুলতেকিন আহমেদ ও নুহাশ

হুমায়ূন আহমেদ

আসাদুজ্জামান নুর কেঁদে ফেললেন হুমায়ূন আহমেদ এর স্মরণ সভায় !






অভিমানী গুলতেকিনের সঙ্গে আর দেখাই হল না হুমায়ূন আহমেদের!

Gultekin Khan
নুহাশ আহমেদ। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বড় ছেলে। যার নামেই  রেখেছিলেন তার পরম আত্মিক জায়গার নামটি-নুহাশ পল্লী। এই নুহাশই সব সময় যোগাযোগ রাখতো বাবা হুমায়ূন আহমেদের সঙ্গে। যেতো নুহাশ পল্লীতে। বাবার জন্মদিনে শুভেচ্ছা জানাতো।
এমনকি বাবার দুটি গ্রন্থের ইংরেজি অনুবাদকও সে।
হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের সাথে তার বিচ্ছেদের পর বাবার সাথে কোন ধরনের যোগাযোগ রাখেনি তার তিন মেয়ে নোভা, শিলা ও বিপাশা। একই শহরে থেকেও তার সন্তানদের সাথে দেখা হয় না এই কষ্টের আকুতি তার মনের ভেতর ছিল সব সময়। আত্মীয়-স্বজনের আড্ডার পরিসরে সে কথাই ব্যক্ত করেছেন বার বার। তবে বাবার ক্যান্সার ধরা পড়ার পর নিজেদের আর ধরে রাখতে পারেনি তারা। হুমায়ূনের ধানমন্ডির বাসায় স্বামীদের নিয়ে ছুটে চলে এসেছিলো তাকে এক নজর দেখতে। কন্যাদের দেখে হুমায়ূনের মনের ভেতর বয়ে যাওয়া উত্তাল ক্রন্দনকে সেদিনও লুকিয়ে রেখেছিলেন নিভৃতচারী কম বক্তা এই লেখক।
কিন্তু কখনোই গুলতেকিনের সাথে তার দেখা হয়নি। অভিমানী গুলতেকিন এখন থাকছেন যুক্তরাষ্ট্রে তার ছোট মেয়ে বিপাশার কাছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০ মাস ধরে হুমায়ূন আহমেদ চিকিত্সাধীন থাকলেও তাকে দেখতে আসেননি তিনি। এমনকি ফোনেও খবর নেননি।
ভালোবেসে ঘর বেঁধেছিলেন হুমায়ূন আহমেদ-গুলতেকিন। আনন্দময় গোছানো একটি সংসার ছিল তাদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার সহকর্মীদের হুমায়ূন নিজেই বলতেন মেয়েটি তাকে পাগলের মত ভালোবাসে। তিনি  এও বলেছেন, তার জীবনের শ্রেষ্ঠ নারী গুলতেকিন। তার লেখা অনেক গ্রন্থ উত্সর্গ করেছেন তিনি গুলতেকিনকে। এমনকি অনেক বইয়ের স্বত্ব দিয়েছেন  তাকে। ধানমন্ডির একটি বাড়িও তাকে দিয়ে গিয়েছেন বলে জানা গেছে। আর দ্বিতীয় স্ত্রী শাওনকে দিয়েছেন সেন্টমার্টিনের সমুদ্র বিলাস কুটির।
Gultekin Khan
হুমায়ূন আহমেদের দ্বিতীয় বিয়ের পর প্রচণ্ড ক্ষোভ আর অভিমান করে চার সন্তান নিয়ে সরে  আসেন গুলতেকিন। সেই দহনের জ্বালা আজও হয়তো তার হূদয়ে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। তাই মৃত্যুর পরও হুমায়ূনকে দেখতে আসেননি তিনি।
১৯৭৩ সালে হুমায়ূন আহমেদের সাথে বিয়ে হয় গুলতেকিনের। ২০০৩ সালে তাদের ছাড়াছাড়ি হলে হুমায়ূন আহমেদ ২০০৫ সালে বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে।  তাদের সাত বছরের বিবাহিত জীবনে  জন্ম হয় নিষাদ ও নিনিতের। ।
এই দুই সন্তানই ছিল  হুমায়ূন আহমেদের জীবনের শেষ সময়গুলোর একমাত্র আনন্দের সঙ্গী। তাদের শিশুসুলভ কাজ-কর্মে তৃপ্ত হতেন তিনি। তাইতো শিশুর মনোজগতে বিচরণ করে নিজেকে খুঁজে ফিরেছেন। রঙ তুলির আচড়ে তুলে ধরেছেন তার চিন্তাকে, নিউইয়র্কের আকাশে মেলে ধরেছেন বাংলার সবুজ প্রকৃতি আর স্বপ্নীল আকাশ।
(সুত্রঃ দৈনিক ইত্তেফাক)


Monday, July 23, 2012

An Unforgettable Moment with Humayun Ahmed Sir :(

If you are a true Humayun Ahmed fan admirer , you should watch this video !
Don't cry after watch this video. Because sir says মরিলে কান্দিশ না আমার দায় . রে যাদু ধন মরিলে কান্দিশ না আমার দায় ..................

Humayun Ahmed not that a Person. Humayun Ahmed is an Institute!


Saturday, July 21, 2012

বিবিসি বাংলার সাথে হুমায়ূন আহমেদের শেষ সাক্ষাৎকার

মাস কয়েক আগে বিবিসি বাংলার জন্য ঢাকায় অর্চি অতন্দ্রিলাকে এই সাক্ষাৎকারটি দেন হুমায়ূন আহমেদ।

এটা ই বিবিসি বাংলার সাথে হুমায়ূন আহমেদের শেষ সাক্ষাৎকার !

 



Thursday, July 19, 2012

সবচেয়ে পাতলা ডিসপ্লে আনবে আইফোন ৫!

iPhone 5
iPhone 5
আইফোন ৫-এর ডিসপ্লে স্ক্রিন বা সামনের পর্দাটি বর্তমানে বাজারে থাকা আইফোন ৪ এস ও স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনের চাইতেও পাতলা হতে পারে। স্মার্টফোনটির পর্দা আরও পাতলা করতে ইন-সেল প্রযুক্তি ব্যবহার করছে অ্যাপল।
এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইন-সেল প্রযুক্তিতে পাতলা ডিসপ্লে তৈরি করা সম্ভব। এ প্রযুক্তি ব্যবহার করে আইফোন ৫-এর পর্দা তৈরিতে একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ শুরু করেছে।
স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি ৮.৬ মিলিমিটার পুরুত্বের। জানা গেছে, আইফোন ৫-এর চেয়েও পাতলা হতে পারে।
বর্তমানে আইফোন ৫-এর স্ক্রিন তৈরিতে কাজ করছে তিনটি কোম্পানি—শার্প, এলজি ও জাপান ডিসপ্লে।


প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, আইফোনের নতুন সংস্করণটি বর্তমানে বাজারে থাকা আইফোন ৪ এসের তুলনায় আকারে বড় হবে। ইন-সেল প্রযুক্তির ব্যবহার হওয়ায় এলসিডি প্রযুক্তির পর্দার মধ্যেই টাচ স্ক্রিনের সেন্সর বসানো থাকবে, যা দ্রুত সাড়া দেবে।
চলতি বছরের অক্টোবর মাস নাগাদ আইফোনের নতুন সংস্করণ বাজারে আনতে পারে অ্যাপল।
(সুত্রঃ ওয়াল স্ট্রিট জার্নাল : প্রথম আলো)


Saturday, July 14, 2012

কুমিল্লার শ্রীকাইলে নতুন গ্যাস কুপ আবিষ্কার ! (BAPEX)

BAPEX

Bangladesh Petroleum Exploration and Production Company Ltd (BAPEX) has discovered new gas reserve in No. 2 well of Srikail gas field in Comilla.
Contacted, Petrobangla Chairman Dr Hussain Mansur confirmed UNB about the discovery and said test drilling started on Friday morning to be sure whether the reserve is extractable or not.

“It will take at least two days to get the results,” he said.

Meanwhile, the Petrobangla chairman and Bapex Managing Director Mortuza Ahmad Faruque visited the drilling work at Srikail.

 *************************************************
PETROBANGLA
কুমিল্লার শ্রীকাইলে দেশের ২৫তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স এটি আবিষ্কার করেছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে শ্রীকাইলে নির্মিত কূপ থেকে গ্যাস উঠতে শুরু হয়েছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুর্তজা আহমেদ ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, গ্যাসের চাপ খুব ভালো আছে। এখানে ভালো মজুদের আশা করা হচ্ছে। তিনি জানান, তিন হাজার ২১৪ মিটার গভীর কূপ থেকে এখন গ্যাস উঠছে। এর ওপরে আরও একটি স্তরে গ্যাস রয়েছে। তবে তা এখনো পরীক্ষা করা হয়নি।
শ্রীকাইল থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, শ্রীকাইলের কূপ থেকে ১৯০০ পিএসআই চাপে গ্যাস উঠছে অর্থাত্ প্রতি বর্গ ইঞ্চিতে ১৯০০ পাউন্ড চাপ। এই চাপ ভালো মজুদের আভাস দিচ্ছে। সাধারণভাবে পাইপ লাইনে গ্যাস সঞ্চালনের জন্য ১০০০ পিএসআই চাপই যথেষ্ট।
২০০৫ সালেও বাপেক্স শ্রীকাইলে একটি কূপ খনন করেছিল। তখনো কিছু গ্যাস উঠতে শুরু করেছিল। কিন্তু মাঝেমধ্যেই গ্যাসের সঙ্গে পানি আসছিল। ফলে কূপটি আর চালু রাখা যায়নি। এখন অন্যস্থানে কূপটি খনন করা হলো। শ্রীকাইলের পাশেই বাঙ্গুরা নামে আরেকটি গ্যাসক্ষেত্র আছে। সেটি থেকে পিএসসির অধীনে আইরিশ কোম্পানি টাল্লো গ্যাস তুলছে।

(সুত্রঃ প্রথম আলো। ডেইলি স্টার। একুশে টিভি)