Wednesday, January 14, 2015

Shakib Al Hasan Sketch (Portrait)

Shakib Al Hasan Sketch (1)

Shakib Al Hasan Sketch (2)

Shakib Al Hasan Sketch (3)

Shakib Al Hasan Sketch (4)   



Sunday, January 11, 2015

কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ক্বারী আমির উদ্দিন



























কি জাতের মুসল্লি আমি খইয়া যাই। লিরিক্স

হাছা কথায় শরম করে, মিছা মাথলে আরাম পাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই -২
ভালা ভুরা দুইবায় থাকি, তকি একটা লগে রাখি
ভালোবাসায় মাখামাখি দেখলে গিয়া জগড়া লাগাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ২ 

বেহুদা পয়সা ফালাই না, টেকা দিয়া জুতা কিনিনা
করিয়া নামাজের বাহানা মসজিদ তাকি আনিলাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই -২

করজ দেইনা সুদ না দিলে, মুই দেইনা কেউরর কুনতা নিলে !
কপালর দাগ মিটিগেলে ফাত্তর দিয়ে ঘষাইলাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই! 

আমির উদ্দিনে গান গায়িব হাছা খানানাই খইয়া যাইব
আমল মাফিক ফল ফাইব সবে আল্লাহ্‌র কাছে ফানা ছাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ২

কথা সুর ও সঙ্গীত বাউল ক্বারী আমির উদ্দিন



Sunday, May 25, 2014

Radharamaner Gaan - 3 By Biswajit Roy (128 kbps MP3) সম্পূর্ণ নতুন অ্যালবাম



আজ আসলে কোন ভূমিকা দিতে চাচ্ছি না। আজ যে অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছি সেটা হল Radharamaner Gaan - 3 By Biswajit Roy (128 kbps MP3) সম্পূর্ণ নতুন অ্যালবাম! বাংলাদেশ এমন একটি দেশ যার আছে হাজার বৎসরের ঐতিহ্য! নিজের ভাষা লেখার বর্ণ, নিজেদের আলাদা সংস্কৃতি আলাদা কৃষ্টি। তার মধ্যেও বাংলাদেশের প্রতিটা অঞ্চলে রয়েছে তার আলাদা ঐতিহ্য ! ঐতিহ্যগত কারনে এই দেশের মানুষ সঙ্গীত অনেক ভালবাসে, জারিশারী ভাটিয়ালী ভায়াইয়া বাউল আধুনিক রবীন্দ্র সঙ্গীত নজরুল সঙ্গীত থেকে শুরু করে হাল আমলের পপ রক পর্যন্ত । এই দেশে সন্ম নিয়েছের হাজার হাজার নাম না জানা সাধক বাউল কবি!  তাদের মধ্যে উল্লেখ্য ফকির লালন শাহ্‌, হাছন রাজা, শাহ্‌ আব্দুল করিম সহ আরও অনেকে সর্ব মহলে দারুন জনপ্রিয়! কিন্তু আজ আমি যার গান শেয়ার করছি তিনি হলে রাধারমণ দত্ত। হয়তো নতুন প্রজন্মের অনেকে এই নামের সাথে পরিচিত না। কিন্তু আমি নিশ্চিত তার গানের সাথে অনেকে পরিচিত। এই সাধক বাউল রাধারমণ দত্তের প্রকাশিত অপ্রকাশিত গান গুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মহৎ একটা উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশের আরেক গুণী শিল্পী বিশ্বজিৎ রায়। এই গুণী শিল্পী এর আগের রাধারমণ দত্তের আরও ২টি অ্যালবাম প্রকাশ করেছেন যথাক্রমে Radharamaner Gaan 1 এবং Radharamaner Gaan 2 নামে। আপনারা শুনলে আশ্চর্য হবেন বিশ্বজিৎ রায় গত ২টি অ্যালবাম চরম জনপ্রিয়তা পায়। এবং প্রকাশনা সংস্থা লেজার ভিশন বলেছে বিশ্বজিৎ রায়ের কণ্ঠে রাধারমণের গানের অ্যালবাম গুলা ছিলা তাদের বিক্রয়ের শীর্ষে ! শুনলে আরও অবাক হবেন এই শিল্পীর গত ২টি অ্যালবাম রিলিজ হয় বিশ্বের শীর্ষ আনলাইন সপিং সংস্থা www.amazon.com ! আমাজান ডট কম থেকে শিল্পীর আগের অ্যালবাম গুলা কিনতে চাইলে নিচের লিংক গুলা ফলো করুন।
www.amazon.com
Radharamaner Gaan 1 Biswajit Roy
http://goo.gl/wPgz8g
Bhaibe Radharaman Bole
Radharamaner Gaan 2
http://goo.gl/LSk3Wn
জেনেনিন রাধারমণ দত্তের সংকিপ্ত জীবনী।
সিলেটি ধামাইল গানের (বিয়ের গান) জনক রাধারমণের পুরো নাম রাধারমণ দত্ত। বৈষ্ণব সহজিয়া ভাবরসের ধারায় ও গানের এই গীতিকবি তার নামের সাথে যুক্ত করেছেন ‘ভাইবে রাধারমণ বলে’ বাক্যটি। লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত ১৮৩৩ খ্রিস্টাব্দে ১২৪১বাংলায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আতুয়াজান পরগনার কেশবপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা রাধা মাধব দত্ত ছিলেন একজন প্রসিদ্ধ কবি। তিনি জয়দেবের বিখ্যাত গীত গোবিন্দ বাংলা ভাষায় সর্বপ্রথম অনুবাদ করেন। তার রচিত ভ্রমর গীতিকা, ভারত সাবিত্রী, সূর্যব্রত পাঁচালি, পদ্ম-পুরাণ ও কৃষ্ণলীলা গীতিকাব্য উল্লেখযোগ্য। ১২৫০ বঙ্গাব্দে রাধারমণ পিতৃহারা হন এবং মা সুবর্ণা দেবীর কাছে বড় হতে থাকেন। ১২৭৫ বঙ্গাব্দে মৌলভীবাজারের আদপাশা গ্রামে শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ সেন শিবানন্দ বংশীয় নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে বিয়ে করেন।
কৈশরে রাধারমণ পিতৃহারা হলে সাংসার জীবনের প্রতি উদাসীন জগতের সৃষ্টিত্বত্ত নিয়ে আগ্রহী হয়ে ওঠেন এবং সৃষ্টিকর্তার স্বরূপ অনুসন্ধানে মনোনিবেশ করেন বিভিন্ন মতাবাদে। জগতের সৃষ্টিত্বত্তের প্রতি বিশেষ আগ্রহী হয়ে তিনি মৌলভীবাজার এর ঢেউপাশা গ্রামের সাধক রঘুনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর তিনি সহজিয়া মতে সাধন ভজন করেন। বাড়ির পাশে নলুয়ার হাওরের একটি পর্ণকুঠির বানিয়ে সাধন ভজন শুরু করেন। তিনি শ্রীকৃষ্ণ ভাবে বিভোর হয়ে রাধাকৃষ্ণ প্রেমলীলা (রাসলীলা) নিয়ে গান রচনা করেন। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে রাধারমণ যখন গান গাইতেন সে গানগুলো যারা শুনতেন তারা তার অনেকটা কাগজে লিখে রাখতেন। এ কারণে তাঁর নিজ হাতে রচিত গানের কোন পাণ্ডুলিপি পাওয়া যায়নি।
কবি রাধারমণের পুরো পরিবারের পারিবারিক জীবন ধারায় বৈষ্ণব ও সুফীবাদের প্রভাব লক্ষ্য করা যায়। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপাসনার প্রধান অবলম্বন সংগীতের সঙ্গে তাঁর পরিচয় ছিল শৈশব থেকেই। খ্যাতিমান লোককবি জয়দেবের গীত গোবিন্দ এর বাংলা অনুবাদ করেছিলেন তার পিতা রাধামাধব দত্ত। পিতার সংগীত ও সাহিত্য সাধনা তাকেও আলোড়িত করেছিল দারুন ভাবে। তাঁর মধ্যে শৈশব, কৈশর, যৌবন ও পরিণত বয়সে সে ধারাবাহিকতা তার মধ্যে বিদ্যমান ছিল। রাধারমণ সাধক কবি হাছন রাজা থেকে বয়সে প্রায় দেড় দশকের বড় ছিলেন। কিন্তু তাদের মধ্যে ছিল হৃদ্দিক সম্পর্ক।
তাঁর রচিত ধামাইল গান সিলেট ও ভারতে বাঙ্গালীদের কাছে পরম আদরের ধন। রাধা রমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কৃষ্ণ বিরহের আকুতি আর না পাওয়ার ব্যথা কিংবা সব পেয়েও না পাওয়ার কষ্ট তাকে সাধকে পরিণত করেছে। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরণের প্রায় সাড়ে ৫ হাজার গান রচনা করেছেন।
রাধারমণের বহুল প্রচলিত গানগুলোর মাঝে রয়েছে ‘ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গজ্বলে গো’, আসবে শ্যাম কালিয়া-কুঞ্জ সাজাও গিয়া, শ্যাম কালিয়া সোনা বন্ধুরে, শ্যামের বাঁশি বাঁশিরে, আইজ পাশা খেলবো রে শ্যাম, আজ কেন রে ভাইরে সুবল, জলে গিয়েছিলাম সই, ভ্রমর কইও গিয়া, ও আমি কার কারণে, কালায় প্রাণটি নিল, প্রাণ সখিরে ঐ শোন কদম্ব তলে, আমার বন্ধু দয়াময়, কারে দেখাবো মনের দুঃখ, আমার গলার হার, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, আমি রব না রব না গৃহে, বিনোদিনী গো তোর, ও বিশখে শ্যাম শোকেতে, গুরু কাঙলে পানিয়া, ও রসিক নাইয়া, দেহতরী দিলাম ছাড়ি, দয়াল গুরু বিনে বন্ধু, আজি চিত্রপাট বিশাখে, শ্যামল বরণ রূপে, বল গো বল গো সখি, নিশীথে জাগিয়া আকুলও হইলাম আমি, আমারে আসিবার কথা কইয়া ইত্যাদি।
ব্যক্তিগত জীবনে রাধারমণ দত্ত ছিলেন তিন পুত্রের জনক। তার দ্বিতীয় ও তৃতীয় পুত্রসহ স্ত্রী একযোগে মারা গেলে তার ভাবান্তর ঘটে এবং তার মনে বৈরাগ্য ভাবের সৃষ্টি হয়। সেই থেকেই তিনি সংসার ত্যাগী যোগীর মতো সাধন ভজনে মগ্ন হয়ে যান। তাঁর প্রথম পুত্র বিপীন বিহারী দত্ত তখন মৌলভীবাজারের ভুজবল গ্রামে মামার বাড়িতে যান স্থায়ী বসবাস শুরু করেন। তাঁর বংশধরেরা বর্তমানে সেখানে বসবাস করছেন। রাধারমণ দত্তের সাধনা ছিল সহজিয়া বৈষ্ণব রীতির, সঙ্গীত ছিল তাঁর সাধনার অন্তর্ভূক্ত একটি বিষয়। টানা ৩২ বছর তিনি ঈশ্বরের সাধনা করেছেন। রাধারমণ দত্ত ৮২ বছর বয়সে ৬নভেম্বর ১৯১৫ খ্রীস্টাব্দে (১৩২২ বাংলার ২৬ কার্তিক শুক্রবার পরলোকগমন করেন। জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে প্রচলিত হিন্দুরীতি অনুযায়ী তাঁর মরদেহ দাহ না করে বৈষ্ণব মতবাদ অনুযায়ী সমাহিত করা হয়।
নীচে শিল্পীর তুলিতে আঁকা রাধারমণ দত্তের চিত্র।



নীচে অ্যালবামটির কাভার।





অ্যালবামে মোট গান আছে ১০ টি, দেখেনিন কি কি গান আছে
১। নিশিতে জাগিয়া আকুল হইলাম রাধে
২। মাগো নিতে আইলাম প্রান কানাই
৩। জলে গিয়াচিলাম সই
৪। নাইয়ারে সুজন নাইয়া ( এইগানটি শুনতে এখানে ক্লিক করুন)
৫। কুঞ্জে মিলিল মিলিল
৬। বিনোদিনী গ তোরে বৃন্দাবন
৭। আমি ডাকি কাঙালিনী
৮। শ্যাম তুমি আওনা কেনে
৯। বাঁশিতে শ্যাম চান্দের বাঁশি
১০। ললিতে সুখ হইল না।
Please buy the original CD and support Bangladesh music industry to survive.. Thank You.
এই গান গুলা যারা সিডি কিনতে অক্ষম একমাত্র তাদের জন্য। দয়া করে এই গান গুলা কোন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাবহার করবেন না। শিল্পীর গান গুলার ওরিজিনাল সিডি কিনে শুনুন এবং বাংলা মিউজিক শিল্প রক্ষায় সহায়তা করুন ধন্যবাদ।
ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। সম্পূর্ণ অ্যালবামটি মাত্র ৫০.০ MB


রার ফাইলটির পাস ওয়ার্ড ( pchelplinebd )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আজ এই পর্যন্ত। ভাল থাকুন সবাই এবং ভাল গান শুনুন।
 





Wednesday, March 5, 2014

আমাদের জনগন - উটপাখির ডিম -সাহেদ লিরিক্স

আমাদের জনগন
আল্বুমঃ উটপাখির ডিম
সূর ও সঙ্গীতঃ সাহেদ
******************************

আরে ভলভো গাড়ির বদলে এলো চীনা পেলাস্টিক!
জনগন উপহাসের পাত্র !
৯ টার ট্রেন কয়টায় ছাড়বে কর্মকর্তা স্বয়ং জানেন না !
লেজেগুবরে বিমান করুণ পরিনিতি! পত্রিকায় দেখি জুতা মারামারির ছবি !
জনগন নাকি সকল ক্ষমতার উৎস ! জনগন কে ভাবে ওরা বড় তুচ্ছ !

সরকারি মাল আরে দরিয়া মে ঢাল !
বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে,
বিমান বাংলাদেশ রেলওয়,

নতুন কিছু ক্রয় মানে ব্যেবসা বাণিজ্য!
জনগন কিন্তু সবই বুঝতে পারে।
রেলের যোগাযোগটার উন্নতি হলে হাসবে আমার দুঃখী বাংলাদেশ।
লোকসান হচ্ছে হয় নেই চাকরি হারানোর ভয় !
ওরা বিষণ এবং অসীম ক্ষমতাবান !
ওদের মেজাজ সব সময় তাকে বড় চড়া ! কারন ওরা হচ্ছে সরকারি কর্তা


সরকারি মাল আরে দরিয়া মে ঢাল !
বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে,
বিমান বাংলাদেশ রেলওয়,

দূরপাল্লার বিআরটিসি রোড বন্ধকরা হয়! সিন্ডিকেট কি সরকার থেকে শক্ত?
ইচ্ছে করেই নাকি ট্রেন লেইট করানো হয়! মগের মুল্লুক কেবলই ইতিহাস !
মানের টিকিট যায়না পায়না তবুও লোকসান হয় গোনা।
কবি এখানে নিরব চাহিয়া থাকেন !
পুজিবাদের খেলা দেশ কে পঙ্গু করে রাখা !
জাগো মানুষ জাগো বাংলার প্রেমে।
আর কতকাল কত এই অত্যাচার সওয়া,
রুখে দাড়াও নাগরিক অধিকারে!

বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে।
বিমান বাংলাদেশ রেলওয়ে।
জাগো মানুষ জাগো বাংলার প্রেমে।
রুখে দাড়াও নাগরিক অধিকারে ...
--------------------------------------------
গানটি শুনতে এখানে ক্লিক করুন 


Tuesday, August 13, 2013

আমি তোমার হাতের ঘুড়ি হবো খোলা আকাশে - লিরিক্স

আমি তোমার হাতের ঘুড়ি হবো, খোলা আকাশে ।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাসে......।

যত দূর যাও না কেন নাটাই তোমার সাথে ,
ইচ্ছে হলে টানবে সূত, আসব তোমার হাতে বন্ধু ,
আসব তোমার হাতে...।

আমি তোমার মনের খুশী হয়ে থাকবো তোমার পাশে ,
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাসে।

তোমার মনে সব মাধুরী মিশিয়ে যেন ...।
মনের মানুষ করে আমায়, তোমার কাছে টান,
বন্ধু তোমার কাছে টান...।

আমি তোমার হয়ে থাকি যে নদীর বানের বার মাসে।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাস......।

আমি তোমার হাতের ঘুড়ি হবো খোলা আকাশে ।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে ,
বন্ধু বাউরি বাতাসে......।
-------------------------
কথাঃ কাউসার আহমেদ কাজল

সুরঃ ফুয়াদ নাসের বাবু 
লিরিক্সঃ বি ইসলাম  
গানটি দেখতে ও শুনতে চাইলে এখানে এখানে ক্লিক করুন




Tuesday, August 6, 2013

মাগো তোমার সবুজ চাদরে - লিরিক্স



মাগো তোমার সবুজ চাদরে...
আদরে আদরে !
কখন যে হয়েছি বড় আমি ,
তোমার কাছে কত ঋণী আমি। -২

সেই তো প্রথম সুর জেনেছি,
ভোরের পাখীর গান শুনে -২
ছন্দের দুলায় শিখেছি আম,
নদীর বুকের ডেউ গুনে ।

তাই তো তোমায় মা জেনেছি ,
সোনার চেয়েও তুমি দামি ।
মাগো ... তোমার কাছে কত ঋণী আমি -২
মাগো তোমার সবুজ,
চাদরে আদরে আদরে ।

সবুজ গাঁয়ের মেট পথে,
পথ চলা শিখেছি আমি ২
প্রজাপতির পাখারও রঙে,
রঙিন হয়েছি আমি
চাঁদ সুরুযের আলোর খেলায় ,
আলোকিত জন্মভূমি ।

মাগো ... তোমার কাছে কত ঋণী আমি
মাগো তোমার সবুজ চাদরে...

আদরে আদরে !
কখন যে হয়েছি বড় আমি ,
তোমার কাছে কত ঋণী আমি ...........।
---------------------------------

মাগো তোমার সবুজ চাদরে
খায়রুল আনাম শাকিল
সুরকারঃ কাজী হাবলূ
গীতিকারঃ সৈয়দ মহসীন মুমিন

----------------------------------------------------- 
গানটি শুনতে এখানে ১- ক্লিক করুন 
গানটি শুনতে এখানে ২- ক্লিক করুন 



Friday, July 26, 2013

আবার হাসিমুখ - শিরোনামহীন লিরিক্স

সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।

বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে ,বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর……

-আবার হাসিমুখ
 অ্যালবাম- শিরোনামহীন ২০১৩
কন্ঠ- তুহিন ।
কথা ও সুর- জিয়া ।
বাংলা লিরিক্স – বি ইসলাম