Sunday, August 16, 2015

Niagara Falls || One of the largest waterfalls in the world ||



Friday, August 14, 2015

Statue of Liberty Island || New York ||



Thursday, August 13, 2015

Highway 80 || Ohio and Pennsylvania Part || United states



Highway 80 Pennsylvania || United States



Saturday, July 11, 2015

Baaton Ko Teri || Arijit Singh || All Is Well (2015)



Thursday, February 5, 2015

AVG PC TuneUp Utilities 2015 আপনার পিসিকে দিন দুরন্ত গতি!



উইন্ডোজ সহ বিশ্বের বড় বড় কম্পিউটার বিশেষজ্ঞদের অভিমত পিসিকে দ্রুত কাজ করার উপযোগী করা সিস্টেমকে সব সময় সমস্যা মুক্ত রাখতে এবং কর্মক্ষম করার জন্য টিউনআপ পিসি ইউটিলিটি হল সবথেকে নিরাপদ কার্যকারী এবং শক্তিশালী একটি সফটওয়্যারেএটা এমন এক সফটওয়্যার যার একটি মাত্র ক্লিকে (AVG 1-Click Maintenance) আপনার পিসি হয়ে যাবে সুপার ফাস্ট! এই সফটওয়্যারের যে কোন সুবিধা সেটা বলে শেষ করা যাবে নাযারা এটা এর আগে ব্যাবহার করেছেন তার জানেনআর হা এই সফটওয়্যারটির বর্তমান মূল্য এক বৎসরের জন্য ৪০/$ ইউএস ডলার!  বাংলাদেশী টাঁকায় প্রায় ৩২০০/৳ টাঁকাকিন্তু একমাত্র পিসি হেল্পলাইন বিডির ভিজিটরদের কোন টাঁকা দিতে হবে নাআপনাদের জন্য সম্পূর্ণ সফটওয়্যারটি লাইফ টাইমের জন্য একদম ফ্রি !!!
এই সফটওয়্যার সম্পর্কে আরও জানতে আমার আগের একটি পোস্ট দেখে আসতে পারেন>>  (বিশ্ব বিখ্যাত কম্পিউটার অপটিমাইজেশন সফটওয়্যার TuneUp Utilities 2014 ভার্সন! শুধু মাত্র আপনাদের জন্য একদম ফ্রি) <


এই সফটওয়্যার দিয়ে আপনি ডিক্স ডিফ্রাগমেন্ট, স্টার্টআপ ম্যানেজার, রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট, মেইনটেন্স, শটকাট ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার, মেমোরি অপ্টিমাইজার, স্পিড অপ্টিমাইজার, আন-ইনস্টলার, আন-ডিলেটর, স্টাইলার, সিস্টেম কন্ট্রোল, প্রোসেস ম্যানেজার, রিপেয়ার সহ আরও অনেক অনেক সুবিধা পাবেনআরও একটি কথা, এখন এই সফটওয়্যারের নাম শুধু AVG PC TuneUp 2015 কারন এটার মালিকানা এখন বিখ্যাত এন্টিভাইরাস কোম্পানি এভিজির হাতে তাই নামের সাথে #AVG যুক্ত হয়েছে, এবং হয়েছে আগের থেকে আরও বেশি শক্তিশালী

তাহলে নিচে দেখেনিন AVG PC TuneUp Utilities 2015 ভার্সনে নতুন কি আছে


আর বেশি কিছু বলতে হবে বলে মনে করছি নাতার পরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেনতাহলে এখনি ডাউনলোড করে নিন যত দ্রুত সম্ভবকারন এদানিং ফাইল শেয়ারিং সাইটগুলা ভালই সমস্যা করতেছেসফটওয়্যারটি মাত্র ৮০ MB এর মত

(ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)
আজ তাহলে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন এবং ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে আল্লাহ্‌ হাফেয

 এই পোস্টটি সহ আমার আরও পোস্ট পিসি হেল্পলাইন বিডিতে দেখতে এখানে ক্লিক করুন 






Wednesday, February 4, 2015

হযরত আলী (রাঃ) কিছু মহা মূল্যবান বাণী !

মুসলিম মনীষী ইসলামের চতুর্থ খলিফা মুহাম্মদ (সাঃ) এর প্রিয় সাহাবা হযরত আলী (রাঃ) ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারি । হযরত আলী (রাঃ) কত জ্ঞানী গুনি ছিলেন হাদীস শরীফের একটি উক্তি দেখলেই সহজে বোঝা যায়।  রাসুলে কারীম (সাঃ) পবিত্র হাদীস শরীফে ঘোষণা করেছেন – “ আমি জ্ঞানের শহর হলে হযরত আলী সেই জ্ঞানের দরজা ''।


হজরত আলী (রাঃ) এর সংক্ষিপ্ত পরিচয়
আলী ইবন আবী তালিব (আরবি: علي بن أبي طالب‎) (জন্ম: খ্রিস্টাব্দ ৬৫৬ – ৬৬১) ইসলামের চতুর্থ ও শেষ খলিফা। তিনি ছিলেন আবু তালিবের পুত্র। তাঁর মাতার নাম ফাতিমা বিনতে আসাদ । হয়রত আলী কোরায়েশ বংশে জন্মগ্রহণ করেন। শিশু বয়স থেকেই তিনি ইসলামের নবী হযরত মুহাম্মদের (সা:) সঙ্গে লালিত-পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি হযরত মুহাম্মদের (সা:) সাথে নামাজ আদায় করতেন। বালকদের মধ্যে তিনি সর্ব প্রথম বালক যিনি নবুয়তের ডাকে সাড়া দিয়ে মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন অকুতভয় যোদ্ধা। বদর যুদ্ধে বিশেষ বীরত্তের জন্য মুহাম্মদ (সা:) তাঁকে "জুলফিকার" নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামূস দুর্গ জয় করলে মহানবী তাঁকে "আসাদুল্লাহ" বা আল্লাহর সিংহ উপাধি দেন। তিনি খুলাফায়ে রাশেদীন-এর একজন।

আসুন জেনে নিই হযরত আলী (রাঃ) কিছু মহা মূল্যবান বাণী

১। লোকের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চষ্টা করো না।
২। অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আঁধারে সমাহিত; কেননা তাদের অন্তর মৃত, আর মৃতের স্থান কবর।
৩। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়।
৪। আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তা’আলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
৫। সৎ কাজ অল্প বলে চিন্তা করো না, বরং অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা কর।
৬। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়।
৭। দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।
৮। তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয় ।পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |
৯। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।
১০। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টিই বড় হয় ।
১১। নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য ।
১২। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।
১৩। মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় ।
১৪। সবচেয়ে সাহসী ও বীর্যবান ব্যক্তি হলো সেই যে স্বীয় কামনা বাসনার খেয়াল খুশির উপর বিজয় লাভ করতে সক্ষম।
১৫। হযরত আলী (রাঃ) কোথাও যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি অনাহুতভাবে তাকে গালাগাল দিতে শুরু করল। হযরত আলী লোকটির কাছে গিয়ে বললেন, ভাই! তুমি আমার সম্পর্কে যা কিছু বললে তা যদি সত্য হয় তবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আর যদি তোমার এই সমস্ত কথা সত্য না হয় তবে আল্লাহ পাক যেন তোমাকে ক্ষমা করে দেন।
১৬। প্রকৃত দ্বীনদারী পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব।
১৭। কারো সাথে বাক্যলাপ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করোনা।
১৮। কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে।
১৯। বন্ধুত্ব করার মত কোন যোগ্যলোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না।
২০। অল্প বিদ্যায় আমল বিনষ্ট হয়। শুদ্ধ জ্ঞানই আমলের পুর্ব শর্ত।
২১। সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারী কলাকৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌঁছতে পারে না।
২২। ধন সম্পদের অহংকার থেকে আল্লাহর পানাহ চাও।এটা এমন একরোগ, যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌছিয়ে দেয়।
২৩। সেই ব্যক্তির পক্ষেই সর্বাধিক সৎকর্ম করা সম্ভব,যে ক্রোধ নিয়ন্ত্রণে সক্ষম।
২৪। সর্বাপেক্ষা করুণার পাত্র হচ্ছে ঐ ব্যক্তি-
ক) যে আলেম ব্যক্তির উপর জাহেলরা কতৃত্ব করে।
খ) যে ভদ্রব্যক্তি কোন ইতর লোকের অধীন হয়ে পড়ে।
গ) ঐ সৎব্যক্তি যার মাথার উপর পাপিষ্ঠ চেপে বসে।
২৫। সর্বোত্তম বক্তব্য সেটিই, স্বয়ং বক্তা যা কার্যে পরিণত করে।
২৬। সর্বাপেক্ষা আহাম্মক ঐ ব্যক্তি যে অন্যের বদঅভ্যাসের প্রতি ঘৃণা পোষণ করে, এবং লোক চক্ষুর আড়ালে নিজেই সেই সব বদঅভ্যাসে জড়িত থাকে।
২৭। দুনিয়া ও আখেরাত দুই সতীনের ন্যায়। স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয়। তেমনি কেউ দুনিয়ার জীবনকে সুখময় করতে চাইলে আখেরাতের ক্ষতি এবং আখেরাতকে নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষতি স্বীকার করা ছাড়া গত্যন্তর নেই।
২৮। বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে,আর বোকারা ঔদ্ধত্যের দ্বারা অপদস্ত হয়।
২৯। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে।
৩০। অনর্থক কামনা নিজেই একটি ধ্বংসাত্বক সঙ্গী,আর বদ-অভ্যাস সৃষ্টি করে একটি ভয়াবহ শত্রু ।
৩১। বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ।
৩২। দ্রুত ক্ষমা করে দেয়া সম্মান বয়ে আনে, আর দ্রুতপ্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে ।
৩৩। দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে,আল্লাহর প্রতি ততোটাই কম হবে ।
৩৪। মন্দ লোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না, সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মত মনে করে।
৩৫। যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরন করতে হবে, যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসদ্ধান করো ।
৩৬। নিজের মহানুভবতার কথা গোপন রাখো, আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো।
৩৭। আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্বুদ্ধিতার লক্ষণ।
৩৮। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।
৩৯। অসৎ লোকের ধন - দৌলত পৃথীবিতে সৃষ্ট জীবের বিপদ - আপদের কারণ হয়ে দাঁড়ায়।
৪০। অসৎ লোক কাউকে সৎ মনে করে না,সকলকেইসে নিজের মত ভাবে।
৪১। অল্প দান করিতে লজ্জিত হইও না,কেননা বিমুখ করা অপেক্ষায় অল্প দান করা অনেক ভাল।
৪২। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় "আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়।
৪৩। পাচটি জিনিস খুব খারাপ,
ক/ আলেমের খারাপ কাজ,
খ/ শাসকের লালসাবৃত্তি,
গ/ বৃদ্ধের জেনাকারিতা,
ঘ/ ধনীর কৃপণতা,
ঙ/ নারীর নির্লজ্জতা,
৪৪। প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায়।
৪৫। মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো।
৪৬। অভিজাত লোকের হামলা সম্পর্কে সতর্ক হও যখন সে ক্ষুধার্ত হয়। আর ইতর লোকের হামলা হতে সতর্ক হও যখন সে পূর্ণ উদর হয়।
৪৭। হৃদয়সমূহ একত্র করো এবং তা ধরে রাখতে হেকমতের আশ্রয় গ্রহণ করো । কেননা শরীরের ন্যায় হৃদয়ও ক্লান্তি ও একঘেয়েমী বোধ করে।
৪৮। নফস হলো প্রবৃত্তির পূজারী। সহজগামী আমোদ-প্রমোদের অভিলাসী, কু-প্ররোচনায় অভ্যস্ত, পাপাচারে আসক্ত, আরাম প্রিয় ও কর্মবিমুখ। যদি তাকে বাধ্য করো তাহলে সে দুর্বল হয়ে পড়বে। আর যদি তাকে ছেড়ে দাও তাহলে (তুমি) ধ্বংস হয়ে যাবে।
৪৯। তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো আশা না করে এবং তাঁর ‘শাস্তি’ ছাড়া অন্য কিছুকে ভয় না করে। তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না জানা বিষয়ে জিজ্ঞাসিত হলে ‘জানি না’ বলতে সংকোচ বোধ না করে।
৫০। অভাব বিচক্ষণ ব্যক্তিকেও যুক্তির ক্ষেত্রে নির্বাক করে দেয়। অভাবী যেন নিজ দেশেই পরবাসী।
৫১। অক্ষমতা একটি বিপদ, ধৈর্যের অর্থ সাহসিকতা, ভোগ বিলাসিতায় নির্মোহতা অমূল্য সম্পদ এবং ধর্মানুরাগ জান্নাত লাভের মাধ্যম।
৫২।  শিষ্টাচার হলো চির-নতুন পোশাক এবং চিন্তা হলো স্বচ্ছ আয়না।
৫৩।  দুনিয়া যখন কারো প্রতি প্রসন্ন হয় তখন অন্যের গুণাবলীও তাকে ধার দেয়, কিন্তু যখন অপ্রসন্ন হয় তখন তার নিজস্ব গুণাবলীও ছিনিয়ে নেয়।
৫৪। (অন্তরে) যে যাই গোপন করে তা তার জিহ্বার ফাঁকে বের হয়ে পড়ে এবং মুখণ্ডলের অভিব্যক্তিতে ধরা পড়ে।
৫৫। আল্লাহ্ যখন তোমাকে স্বাধীন বানিয়েছেন তখন তুমি অন্যের গোলাম হয়ো না।
৫৬। স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না, কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি।
৫৭। মানুষ সব বুঝে বেঘোর, মৃত্যু আসা মাত্র জেগে উঠবে।
৫৮। মানুষ যা জানে না তার প্রতি বিরূপ হয়ে থাকে।
৫৯। যুগের (স্বভাব প্রকৃতির) সঙ্গে মানুষের সাদৃশ্য পিতৃ-সাদৃশ্যের চেয়ে অধিক।
৬০। মানুষ তার জিহ্বার নীচে লুক্কায়িত থাকে।
৬১। যে মানুষ আপন মর্যাদার সীমা বুঝে তার কোনো ধ্বংস নেই।
৬২। কখনো কখনো একটি মাত্র শব্দ বিরাট বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায়।
৬৩। জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে , বক্তব্য তত কমবে ।
৬৪। মানুষের প্রতিটি নি:শ্বাস মৃত্যুর পদক্ষেপ মাত্র ।
৬৫। আমি তোমাদেরকে পাচটি বিষয় বলে দিচ্ছি, যদি তোমরা উটে চড়ে দ্রুত তা খুজে নাও তবে এর সুফল পাবে :
ক/ আল্লাহ ছাড়া আর কিছুতে আশা স্হাপন না করা
খ/ নিজের পাপ ছাড়া আর কোন কিছুকে ভয় না করা
গ/ যা নিজে জানো না সে বিষয়ে জিজ্ঞাসিত হলে 'আমি জানি না' বলতে লজ্জাবোধ না করা
ঘ/ যা নিজে জানো না তা অন্যের কাছ থেকে শিক্ষা করতে লজ্জা না করা
ঙ/ এবং ধৈর্য্য ধারণ করতে অভ্যাস করা , কারণ দেহের জন্য মাথা যেরূপ ঈমানের জন্য ধৈর্য্য তদ্রুপ ।
৬৬। আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবার দুটি উপায় ছিল- একটি তুলে নেয়া হয়েছে অপরটি তোমাদের সম্মুখে রয়েছে । সুতরাং যেটা তোমাদের সম্মুখে রয়েছে তা তোমাদের মানতে হবে । রক্ষা পাবার যে উপায়টি তুলে নেয়া হয়েছে তা হলো আল্লাহর রাসূল (সা.) এবং যেটি এখনো আছে তা হলো ক্ষমা প্রার্থনা করা ।
৬৭। ইসলামের যথার্থ ফেকাহবিদ সে যে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না, আল্লাহর দয়ার প্রতি হতাশ করে না এবং আল্লাহর শাস্তি থেকে নিরাপদ বলে মনে করিয়ে দেয় না ।
৬৮। হীনতম জ্ঞান জিহ্বায় থাকে এবং উচ্চমানের জ্ঞান কর্মের মাঝে প্রকাশ পায় ।

সুত্রঃ উইকিপিডিয়া/ নাহজ আল-বালাঘা/ এবং ইন্টারনেটের বিভিন্ন সোর্স।


Wednesday, January 14, 2015

Shakib Al Hasan Sketch (Portrait)

Shakib Al Hasan Sketch (1)

Shakib Al Hasan Sketch (2)

Shakib Al Hasan Sketch (3)

Shakib Al Hasan Sketch (4)   



Sunday, January 11, 2015

কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ক্বারী আমির উদ্দিন



























কি জাতের মুসল্লি আমি খইয়া যাই। লিরিক্স

হাছা কথায় শরম করে, মিছা মাথলে আরাম পাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই -২
ভালা ভুরা দুইবায় থাকি, তকি একটা লগে রাখি
ভালোবাসায় মাখামাখি দেখলে গিয়া জগড়া লাগাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ২ 

বেহুদা পয়সা ফালাই না, টেকা দিয়া জুতা কিনিনা
করিয়া নামাজের বাহানা মসজিদ তাকি আনিলাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই -২

করজ দেইনা সুদ না দিলে, মুই দেইনা কেউরর কুনতা নিলে !
কপালর দাগ মিটিগেলে ফাত্তর দিয়ে ঘষাইলাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই! 

আমির উদ্দিনে গান গায়িব হাছা খানানাই খইয়া যাইব
আমল মাফিক ফল ফাইব সবে আল্লাহ্‌র কাছে ফানা ছাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ২

কথা সুর ও সঙ্গীত বাউল ক্বারী আমির উদ্দিন



Sunday, May 25, 2014

Radharamaner Gaan - 3 By Biswajit Roy (128 kbps MP3) সম্পূর্ণ নতুন অ্যালবাম



আজ আসলে কোন ভূমিকা দিতে চাচ্ছি নাআজ যে অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছি সেটা হল Radharamaner Gaan - 3 By Biswajit Roy (128 kbps MP3) সম্পূর্ণ নতুন অ্যালবাম! বাংলাদেশ এমন একটি দেশ যার আছে হাজার বৎসরের ঐতিহ্য! নিজের ভাষা লেখার বর্ণ, নিজেদের আলাদা সংস্কৃতি আলাদা কৃষ্টিতার মধ্যেও বাংলাদেশের প্রতিটা অঞ্চলে রয়েছে তার আলাদা ঐতিহ্য ! ঐতিহ্যগত কারনে এই দেশের মানুষ সঙ্গীত অনেক ভালবাসে, জারিশারী ভাটিয়ালী ভায়াইয়া বাউল আধুনিক রবীন্দ্র সঙ্গীত নজরুল সঙ্গীত থেকে শুরু করে হাল আমলের পপ রক পর্যন্ত এই দেশে সন্ম নিয়েছের হাজার হাজার নাম না জানা সাধক বাউল কবি!  তাদের মধ্যে উল্লেখ্য ফকির লালন শাহ্‌, হাছন রাজা, শাহ্‌ আব্দুল করিম সহ আরও অনেকে সর্ব মহলে দারুন জনপ্রিয়! কিন্তু আজ আমি যার গান শেয়ার করছি তিনি হলে রাধারমণ দত্ত হয়তো নতুন প্রজন্মের অনেকে এই নামের সাথে পরিচিত নাকিন্তু আমি নিশ্চিত তার গানের সাথে অনেকে পরিচিতএই সাধক বাউল রাধারমণ দত্তের প্রকাশিত অপ্রকাশিত গান গুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মহৎ একটা উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশের আরেক গুণী শিল্পী বিশ্বজিৎ রায়এই গুণী শিল্পী এর আগের রাধারমণ দত্তের আরও ২টি অ্যালবাম প্রকাশ করেছেন যথাক্রমে Radharamaner Gaan 1 এবং Radharamaner Gaan 2 নামেআপনারা শুনলে আশ্চর্য হবেন বিশ্বজিৎ রায় গত ২টি অ্যালবাম চরম জনপ্রিয়তা পায়এবং প্রকাশনা সংস্থা লেজার ভিশন বলেছে বিশ্বজিৎ রায়ের কণ্ঠে রাধারমণের গানের অ্যালবাম গুলা ছিলা তাদের বিক্রয়ের শীর্ষে ! শুনলে আরও অবাক হবেন এই শিল্পীর গত ২টি অ্যালবাম রিলিজ হয় বিশ্বের শীর্ষ আনলাইন সপিং সংস্থা www.amazon.com ! আমাজান ডট কম থেকে শিল্পীর আগের অ্যালবাম গুলা কিনতে চাইলে নিচের লিংক গুলা ফলো করুন
www.amazon.com
Radharamaner Gaan 1 Biswajit Roy
http://goo.gl/wPgz8g
Bhaibe Radharaman Bole
Radharamaner Gaan 2
http://goo.gl/LSk3Wn
জেনেনিন রাধারমণ দত্তের সংকিপ্ত জীবনী
সিলেটি ধামাইল গানের (বিয়ের গান) জনক রাধারমণের পুরো নাম রাধারমণ দত্তবৈষ্ণব সহজিয়া ভাবরসের ধারায় ও গানের এই গীতিকবি তার নামের সাথে যুক্ত করেছেনভাইবে রাধারমণ বলেবাক্যটিলোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত ১৮৩৩ খ্রিস্টাব্দে ১২৪১বাংলায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আতুয়াজান পরগনার কেশবপুর গ্রামে জন্ম গ্রহন করেনতার পিতা রাধা মাধব দত্ত ছিলেন একজন প্রসিদ্ধ কবিতিনি জয়দেবের বিখ্যাত গীত গোবিন্দ বাংলা ভাষায় সর্বপ্রথম অনুবাদ করেনতার রচিত ভ্রমর গীতিকা, ভারত সাবিত্রী, সূর্যব্রত পাঁচালি, পদ্ম-পুরাণ ও কৃষ্ণলীলা গীতিকাব্য উল্লেখযোগ্য১২৫০ বঙ্গাব্দে রাধারমণ পিতৃহারা হন এবং মা সুবর্ণা দেবীর কাছে বড় হতে থাকেন১২৭৫ বঙ্গাব্দে মৌলভীবাজারের আদপাশা গ্রামে শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ সেন শিবানন্দ বংশীয় নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে বিয়ে করেন
কৈশরে রাধারমণ পিতৃহারা হলে সাংসার জীবনের প্রতি উদাসীন জগতের সৃষ্টিত্বত্ত নিয়ে আগ্রহী হয়ে ওঠেন এবং সৃষ্টিকর্তার স্বরূপ অনুসন্ধানে মনোনিবেশ করেন বিভিন্ন মতাবাদেজগতের সৃষ্টিত্বত্তের প্রতি বিশেষ আগ্রহী হয়ে তিনি মৌলভীবাজার এর ঢেউপাশা গ্রামের সাধক রঘুনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করেন তারপর তিনি সহজিয়া মতে সাধন ভজন করেনবাড়ির পাশে নলুয়ার হাওরের একটি পর্ণকুঠির বানিয়ে সাধন ভজন শুরু করেনতিনি শ্রীকৃষ্ণ ভাবে বিভোর হয়ে রাধাকৃষ্ণ প্রেমলীলা (রাসলীলা) নিয়ে গান রচনা করেনকৃষ্ণ প্রেমে বিভোর হয়ে রাধারমণ যখন গান গাইতেন সে গানগুলো যারা শুনতেন তারা তার অনেকটা কাগজে লিখে রাখতেনএ কারণে তাঁর নিজ হাতে রচিত গানের কোন পাণ্ডুলিপি পাওয়া যায়নি
কবি রাধারমণের পুরো পরিবারের পারিবারিক জীবন ধারায় বৈষ্ণব ও সুফীবাদের প্রভাব লক্ষ্য করা যায়পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপাসনার প্রধান অবলম্বন সংগীতের সঙ্গে তাঁর পরিচয় ছিল শৈশব থেকেইখ্যাতিমান লোককবি জয়দেবের গীত গোবিন্দ এর বাংলা অনুবাদ করেছিলেন তার পিতা রাধামাধব দত্তপিতার সংগীত ও সাহিত্য সাধনা তাকেও আলোড়িত করেছিল দারুন ভাবেতাঁর মধ্যে শৈশব, কৈশর, যৌবন ও পরিণত বয়সে সে ধারাবাহিকতা তার মধ্যে বিদ্যমান ছিলরাধারমণ সাধক কবি হাছন রাজা থেকে বয়সে প্রায় দেড় দশকের বড় ছিলেন কিন্তু তাদের মধ্যে ছিল হৃদ্দিক সম্পর্ক
তাঁর রচিত ধামাইল গান সিলেট ও ভারতে বাঙ্গালীদের কাছে পরম আদরের ধনরাধা রমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেনকৃষ্ণ বিরহের আকুতি আর না পাওয়ার ব্যথা কিংবা সব পেয়েও না পাওয়ার কষ্ট তাকে সাধকে পরিণত করেছে তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরণের প্রায় সাড়ে ৫ হাজার গান রচনা করেছেন
রাধারমণের বহুল প্রচলিত গানগুলোর মাঝে রয়েছে ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গজ্বলে গো’, আসবে শ্যাম কালিয়া-কুঞ্জ সাজাও গিয়া, শ্যাম কালিয়া সোনা বন্ধুরে, শ্যামের বাঁশি বাঁশিরে, আইজ পাশা খেলবো রে শ্যাম, আজ কেন রে ভাইরে সুবল, জলে গিয়েছিলাম সই, ভ্রমর কইও গিয়া, ও আমি কার কারণে, কালায় প্রাণটি নিল, প্রাণ সখিরে ঐ শোন কদম্ব তলে, আমার বন্ধু দয়াময়, কারে দেখাবো মনের দুঃখ, আমার গলার হার, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, আমি রব না রব না গৃহে, বিনোদিনী গো তোর, বিশখে শ্যাম শোকেতে, গুরু কাঙলে পানিয়া, ও রসিক নাইয়া, দেহতরী দিলাম ছাড়ি, দয়াল গুরু বিনে বন্ধু, আজি চিত্রপাট বিশাখে, শ্যামল বরণ রূপে, বল গো বল গো সখি, নিশীথে জাগিয়া আকুলও হইলাম আমি, আমারে আসিবার কথা কইয়া ইত্যাদি
ব্যক্তিগত জীবনে রাধারমণ দত্ত ছিলেন তিন পুত্রের জনকতার দ্বিতীয় ও তৃতীয় পুত্রসহ স্ত্রী একযোগে মারা গেলে তার ভাবান্তর ঘটে এবং তার মনে বৈরাগ্য ভাবের সৃষ্টি হয়সেই থেকেই তিনি সংসার ত্যাগী যোগীর মতো সাধন ভজনে মগ্ন হয়ে যান তাঁর প্রথম পুত্র বিপীন বিহারী দত্ত তখন মৌলভীবাজারের ভুজবল গ্রামে মামার বাড়িতে যান স্থায়ী বসবাস শুরু করেনতাঁর বংশধরেরা বর্তমানে সেখানে বসবাস করছেনরাধারমণ দত্তের সাধনা ছিল সহজিয়া বৈষ্ণব রীতির, সঙ্গীত ছিল তাঁর সাধনার অন্তর্ভূক্ত একটি বিষয়টানা ৩২ বছর তিনি ঈশ্বরের সাধনা করেছেন রাধারমণ দত্ত ৮২ বছর বয়সে ৬নভেম্বর ১৯১৫ খ্রীস্টাব্দে (১৩২২ বাংলার ২৬ কার্তিক শুক্রবার পরলোকগমন করেনজগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে প্রচলিত হিন্দুরীতি অনুযায়ী তাঁর মরদেহ দাহ না করে বৈষ্ণব মতবাদ অনুযায়ী সমাহিত করা হয়
নীচে শিল্পীর তুলিতে আঁকা রাধারমণ দত্তের চিত্র



নীচে অ্যালবামটির কাভার





অ্যালবামে মোট গান আছে ১০ টি, দেখেনিন কি কি গান আছে
নিশিতে জাগিয়া আকুল হইলাম রাধে
মাগো নিতে আইলাম প্রান কানাই
জলে গিয়াচিলাম সই
নাইয়ারে সুজন নাইয়া ( এইগানটি শুনতে এখানে ক্লিক করুন)
কুঞ্জে মিলিল মিলিল
বিনোদিনী গ তোরে বৃন্দাবন
আমি ডাকি কাঙালিনী
শ্যাম তুমি আওনা কেনে
বাঁশিতে শ্যাম চান্দের বাঁশি
১০ললিতে সুখ হইল না
Please buy the original CD and support Bangladesh music industry to survive.. Thank You.
এই গান গুলা যারা সিডি কিনতে অক্ষম একমাত্র তাদের জন্যদয়া করে এই গান গুলা কোন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাবহার করবেন নাশিল্পীর গান গুলার ওরিজিনাল সিডি কিনে শুনুন এবং বাংলা মিউজিক শিল্প রক্ষায় সহায়তা করুন ধন্যবাদ
ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুনসম্পূর্ণ অ্যালবামটি মাত্র ৫০.০ MB


রার ফাইলটির পাস ওয়ার্ড ( pchelplinebd )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আজ এই পর্যন্তভাল থাকুন সবাই এবং ভাল গান শুনুন
 





Wednesday, March 5, 2014

আমাদের জনগন - উটপাখির ডিম -সাহেদ লিরিক্স

আমাদের জনগন
আল্বুমঃ উটপাখির ডিম
সূর ও সঙ্গীতঃ সাহেদ
******************************

আরে ভলভো গাড়ির বদলে এলো চীনা পেলাস্টিক!
জনগন উপহাসের পাত্র !
৯ টার ট্রেন কয়টায় ছাড়বে কর্মকর্তা স্বয়ং জানেন না !
লেজেগুবরে বিমান করুণ পরিনিতি! পত্রিকায় দেখি জুতা মারামারির ছবি !
জনগন নাকি সকল ক্ষমতার উৎস ! জনগন কে ভাবে ওরা বড় তুচ্ছ !

সরকারি মাল আরে দরিয়া মে ঢাল !
বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে,
বিমান বাংলাদেশ রেলওয়,

নতুন কিছু ক্রয় মানে ব্যেবসা বাণিজ্য!
জনগন কিন্তু সবই বুঝতে পারে।
রেলের যোগাযোগটার উন্নতি হলে হাসবে আমার দুঃখী বাংলাদেশ।
লোকসান হচ্ছে হয় নেই চাকরি হারানোর ভয় !
ওরা বিষণ এবং অসীম ক্ষমতাবান !
ওদের মেজাজ সব সময় তাকে বড় চড়া ! কারন ওরা হচ্ছে সরকারি কর্তা


সরকারি মাল আরে দরিয়া মে ঢাল !
বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে,
বিমান বাংলাদেশ রেলওয়,

দূরপাল্লার বিআরটিসি রোড বন্ধকরা হয়! সিন্ডিকেট কি সরকার থেকে শক্ত?
ইচ্ছে করেই নাকি ট্রেন লেইট করানো হয়! মগের মুল্লুক কেবলই ইতিহাস !
মানের টিকিট যায়না পায়না তবুও লোকসান হয় গোনা
কবি এখানে নিরব চাহিয়া থাকেন !
পুজিবাদের খেলা দেশ কে পঙ্গু করে রাখা !
জাগো মানুষ জাগো বাংলার প্রেমে।
আর কতকাল কত এই অত্যাচার সওয়া,
রুখে দাড়াও নাগরিক অধিকারে!

বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে।
বিমান বাংলাদেশ রেলওয়ে।
জাগো মানুষ জাগো বাংলার প্রেমে।
রুখে দাড়াও নাগরিক অধিকারে ...
--------------------------------------------
গানটি শুনতে এখানে ক্লিক করুন